রাজশাহীর ডিসি’র সঙ্গে ব্যাংকার্সক্লাব নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা ও ক্লাবের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎকালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকের ডিজিএম মোস্তফা-ই-কাদির, অর্থ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের আরএম আলী হায়দার মুর্তজা। উল্লেখ্য যে, আগামী ২২ নভেম্বর রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ব্যাংকার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
