১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ভ্যান চোর আটক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ভ্যান চোর আটক
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় অটোভ্যান চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নাটোরের লালপুর উপজেলার চকশো গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (১৬) ও ওমর ইসলামের ছেলে কামরুল ইসলাম(২৮)। জানা যায়, এদিন সকাল ১১টায় বাঘা উপজেলার চক এনায়েতপুর গ্রামের কালু শাহার ছেলে আলাল স্ত্রীকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের জন্য তার অটোভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে বাউন্ডারির মধ্যে ভ্যান রেখে সে স্ত্রীকে নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় যান।

এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা সজিব ও কামরুল তার ভ্যান গাড়িটি নিয়ে সটকে পড়ে। এর কিছুক্ষন পরে আলাল নিচে এসে তার ভ্যান দেখতে না পেয়ে উপজেলার প্রবেশ পথগুলোতে খোঁজ করার এক পর্যায়ে বাঘা বাজারের মাজার গেট এলাকায় তাদের ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানার উপ পরিদর্শক (এস আই ) এম.এ. কুদ্দুস সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে অটোভ্যান মালিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, ভ্যানচালকের অভিযাগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন