১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিকট প্রাইম ব্যাংক লিঃ’র মেডিকেল সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিকট প্রাইম ব্যাংক লিঃ’র মেডিকেল সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনা সংকট মোকাবেলায় প্রাইম ব্যাংক লিঃ মেডিকেল সামগ্রী হস্থান্তর করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিকট। বুধবার সকালে নগরীর লক্ষ্মিপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্য্যলয়ে প্রাইম ব্যাংক লিঃ এর কর্মকর্তাগণ করোনা সংকট মোকাবেলায় মেডিকেল সামগ্রী হিসেবে আলট্রাসনোগ্রাফি কাম ইকো মেশিন হস্থান্তর করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নব-নির্বাচিত নেতৃবৃন্দের নিকট। মেডিকেল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান কার্যলয়ের এক্সিকিউটিভ(ইভিপি) মামুর আহমদ ও প্রাইম ব্যাংক লিঃ রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল হালিম।

মেডিকেল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধরণ সম্পাদক হবিবুর রহমান, সহ-সভাপতি হাসান আলী, সহ-সভাপতি ডাঃ রইসউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এনামুল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, জনসংযোগ সম্পাদক আক্কাস আলী, নির্বাহী সদস্য সেলিম রেজা খান ও একে মাসুদ এবং মনোয়ার হোসেন সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইনচার্জ প্রফেসর ডাঃ এম,এ খালেক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন