১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গোপালপুর ইসলামিয়া মাদ্রাসায় বিদায় ও বরণ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গোপালপুর ইসলামিয়া মাদ্রাসায় বিদায় ও বরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় গতকাল বুধবার দাখিল, আলিম, এসএসসি সমমান (ভোক:) শাখার পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সরদার আবুল হোসেনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ ওমর আলী।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য আফাজ্জল হোসেন, আরবী প্রভাষক মাওলানা আব্দুস সোবহান, সহকারী মাওলানা রেজাউল করিম, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য সাবেক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, বিদ্যুৎসাহী সদস্য হেলাল উদ্দিন, বিদায়ীদাতা ছাত্রের মধ্যে ফারহানা আকতার ও বিদায়ী ছাত্রী শামিমা আকতার ও শাখিলা আকতার। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও নতুন ছাত্র-ছাত্রীসহ সকলের সাফল্য কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন