পবায় বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বিভিন্ন স্থান পরিদর্শন শেষে উপজেলা পরিষদে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আব্দুল জলিল। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খড়খড়ি ভূমি অফিস, খড়খড়ি উচ্চ বিদ্যালয়, বিআরটিএ অফিস পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এরপর ক্ষুদ্র উদ্যাক্তাদের মাঝে ঋণের টাকা বিতরণসহ উপজেলা চত্তরে তিনি বৃক্ষরোপন করেন।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান। উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক, সমবায় কর্মকর্তা আবুল কাশেম মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এমএম এন জহুরুল হক, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
