পবার হড়গ্রাম ইউনিয়ন নির্বাচনী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা হড়গ্রাম ইউনিয়ন নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ নভেম্বর২০২১) সন্ধ্যায় বড়বাড়ীয়া জামে মসজিদ মোড়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু কালাম আজাদ।
হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, পবা উপজেলা ভাইস চয়ারম্যান আরজিয়া বেগম, রাজশাহী আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফর, হড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
