১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র ব-দ্বীপ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র ব-দ্বীপ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “সার্পোট টু দি ইমপ্লিমেন্টিশন অফ দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০” প্রকল্পের আওতায় ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারনা প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বিষয়ে একদিন ব্যপি এক কর্মশালা কাম প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল পদ্ধতিতে উক্ত কর্মশালায় যুক্ত ছিলেন প্রধান অতিথি ছিলেন ড.শামসুল আলম, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ কাউসার আহম্মেদ, সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ, সম্মানিত অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ মফিদুল ইসলাম, প্রধান (অতিরিক্ত সচিব) সাধারণ অর্থনীতি বিভাগ।

সম্মানিত অতিথি বেগম আখতার জাহান চেয়ারম্যান বিএমডিএ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বন্যা ও দুর্যোগের হাত হতে রক্ষা করার জন্য ডেল্টা প্ল্যান ২১০০ এর উদ্দোগ গ্রহন করেছেন। এ সরকার নারীদের উন্নয়নের জন্য ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিভিন্ন স্তরের নারী ক্ষমতায়ন ও নেতৃত্বের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন আপনারা এই কর্মশালা হতে যে জ্ঞান অর্জন করবেন তা কর্মস্থলে অবহিত করবেন এবং দেশের জন্য কাজ করবেন। তিনি কর্মশালার মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

উক্ত কর্মশালায় আরো অংশগ্রহন করেন নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকবৃন্দ, মৎস অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ ও সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকবৃন্দ ও সিনিয়র কেমিষ্ট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং বিএমডিএ‘র নির্বাহী পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন