১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ৬:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম;

মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহাঃ ইসমাইল হক সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ।

সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় পরিচালনা পর্ষদ এ নতুন যোগদানকৃত পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল -কে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান। সুদ মওকুফ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ মঞ্জুর অনুমোদনসহ ব্যাংকের বিবিধ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন