মুন্ডুমালা বাজারে পানি সংকট থেকে পরিত্রাণ চেয়ে মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : ডিপ টিউবয়েলে পানি ওঠে না। অনেক জায়গাতে খাবার পানির সংকট। রাজশাহীর তানোরের মুন্ডুমালা, বাধাইড় এবং পাচন্দর এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ পানি সংকটের শিকার। আমরা এ পনি সংকট থেকে পরিত্রাণ চাই। গতকাল সকালে মুন্ডুমালা বাজারে আয়োজিত মানবন্ধন এবং দড়ি টানাটানি খেলার আয়োজন করা হয়। এতে বক্তারা এসব কথা বলেন। দড়ি টানাটানি খেলায় এতে জীবাশ্ম জ¦ালানী দল এবং পূনব্যবহার যোগ্য জ¦ালানী দল অংশ নেয়।
এ কর্মসূচির প্রাক্কালে বক্তারা বলেন, স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সাম্মেলন উপলক্ষে সারা বিশে^র ন্যায় রাজশাহীর তানোরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সারা বিশে^ মূলত কয়লা, খনিজ তেল এবং এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ফলে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত তা আরো তরান্বিত হচ্ছে। এর ফলে বিশে^ কোথায় খরা কোথাও অতি বৃষ্টি-ঝড় ঝঞ্ঝা হচ্ছে। বাংলাদেশেও এখন বেশ কয়েকটি জীবাশ্ম জ¦ালানী ভিত্তিক মূলত কয়লা এবং এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলছে। কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে সরে এসেছে সরকার। এ গুলোর জন্য সরকার সাধুবাদ পেতে পারে।
আর যে গুলো বর্তমানে নির্মান কাজ চলছে সেগুলো থেকে সরকার পর্যায় ক্রমে সরে আসুক তার জন্য উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বলে তারা মনে করেন। এ সময় বক্তব্য দেন মুণ্ডুমালা পৌর আ’লীগ এর সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন। মুন্ডুমালা পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, সমাজ উন্নয়ন কর্মী এম,রায়হান আলী ও পরিবর্তন পরিচালক রাশেদ রিপন। এপিএমডিও, পরিবর্তন এবং ক্লিন যৌথ ভাবে এই কর্মসূচির আয়োজন করে।
