তানোরের চাঁদপুর দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের চাঁদপুর দাখিল মাদরাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল মাদরাসা সুপার আসলাম উদ্দিন মিঞার সভাপতিত্বে মাদরাসা চত্ত্বরে আয়োজিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বাসার সুজন এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
