নগর ডিবি’র অভিযানে ১৩ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১৩ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো হাসিবুল হাসান মুন্না(৩৫), উজ্জল (২১),কবির আলী(৩৩), বাবুল(৩৬), উকিন(৪৬), যুবরাজ(৩৫), মোঃ মঞ্জুর(৩৫), জনি আলী(২২), মোঃ আলাল(৩৫), মিলন(৩৫), হাসান(৩২), বকুল হোসেন(২৪) ও রায়হানুজ্জামান মিন্টু(৩৭)। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর ২০২১ রাত ১০.৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোহাঃ আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার খোজাপুর এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
