১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো মোঃ সারজিল ইসলাম (২৭)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আমিনুর রহমান ও তার টিম গত ৭ নভেম্বর ২০২১ বিকেলে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে গভঃ ল্যাবরেটরী স্কুল সামনে একজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ সারজিল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন