দুর্গাপুর পৌরসভার উদ্যোগে উন্নয়নমূলক কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল এসব কাজের উদ্বোধন করা হয়। উন্নয়নমূলক কাজের মধ্যে উপজেলা পরিষদের প্রধান গেইট হতে থানা মোড় সংলগ্ন বজলুর রশিদের মার্কেট পর্যন্ত রাস্তা কার্পেটিং করণ কাজের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহাবুল ইসলাম। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
