নাটোরের আ’লীগ নেতাকে রামেক হাসপাতালে দেখতে গেলেন ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : আকস্মিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পি.পি অ্যাড. সিরাজুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত রবিবার রাত ১টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার তাঁর মুঠোফোনে খবর পাওয়ার মাত্র দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহত রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন।
এছাড়াও গতকাল সোমবার বেলা ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাড. সিরাজুল ইসলাম এর চিকিৎসার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
