সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মোশাররফ করিমকে পেয়ে দারুণ খুশি পার্নো

Paris
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

এফএনএস : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় জীবনে তার প্রাপ্তিও অনেক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার নন্দিত এই অভিনেতার বিপরীতে বাংলাদেশের অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যাবে। এরইমধ্যে দুজনের কথা হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে।

তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো- দারুণ খুশি হয়েছি। তার সঙ্গে ভিডিও কলেও কথা হয়েছে আমার।’ বলেছেন পার্নো। এই সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন। এদিকে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি। নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। শুটিং হবে রাজশাহীর গ্রামাঞ্চলে। চলতি বছরেই এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। পার্নো মিত্র ২০১৬ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন। এতে ছিলেন প্রয়াত বলিউড তারকা ইরফান খান।


আরোও অন্যান্য খবর
Paris