রাজশাহী কর কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের রুয়েট ভিসির সাথে সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিকাল ৫টায় কর কমিশনার (কর অঞ্চল, রাজশাহী) মোঃ শফিকুল ইসলাম আকন্দ ও কর কমিশনার (আপিল, রাজশাহী) আহসান হাবীব এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত কর কমিশনার মোস্তাফিজুর রহমান, যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান, উপ-কর কমিশনার আবু নসর মোঃ মাহবুবুজ্জামান ও নবাব সিরাজ উদ দৌলা।
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ, কম্পট্রোলার নাজিম উদ্দীন আহাম্মদ, প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত রায় চৌধুরী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) শেখ মোঃ ফয়সাল আরেফিন প্রমুখ।
