ধানসিঁড়ি সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ধানসিঁড়ি সাহিত্য পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা কারণে দীর্ঘদিন পর প্রথমবারের মতো স্বশরীরে শনিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা জানান। এছাড়া মহামারি করোনায় যারা মারা গেছেন তাদের প্রতি পরিবারবর্গের গভীর সমবেদনা জানান।
সভা থেকে অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘স্মৃতি বহুব্রীহী’ নামের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবদুল খালেক, অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, মিসেস নার্গিস নূরুল্লাহ, প্রফেসর ড. ফরহাদ হোসেন অনীক মাহমুদ, মিসেস মাসুমা খানম, প্রফেসর ড. দুলাল চন্দ্র রায়, মিসেস চ্যামেলি রায় প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
