১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ৫:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। রফিকুল ইসলামের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামে। তার পিতার নাম মৃত কুতুব উদ্দীন।

গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার সময় শারীরিক অসুস্থ হয়ে বাইসাইকেল থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম রফিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন