১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ৫:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ভবানীগঞ্জ নিউ মার্কেটে ব্রাঞ্চ অফিসের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাগমারা ব্রাঞ্চ অফিসের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বাগমারায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের এএমডি আব্দুল্লাহ আল মাহমুদ (সুলতান) এর সভাপতিত্বে এবং রাজশাহী সেলস অফিসের এএসএম আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক (অভি), বিশেষ আলোচক ছিলেন, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর ট্রেনিং ডিপার্টমেন্টের ডিএমডি সাজেদুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড বাগমারা ব্রাঞ্চ অফিসের ম্যানেজার মহসিন রেজা। এ সময় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড বাগমারা ব্রাঞ্চ অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন