সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক কনসার্টে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন শতাধিক মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় এই ঘটনা ঘটে। এস্ট্রাওয়ার্ল্ড ফেস্টিভাল নামে এই কনসার্টে মানুষের ঊপচে পড়া ভিড়ের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা স্যামুয়েল পেনা বলেন, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করেছি আমরা। এ ছাড়া অগণিত মানুষ আহত হয়েছেন। তিনি আরও বলেন, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ১১ জনের হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ ছাড়া ঘটনাস্থলেই অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris