সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

বিশ্বে খাবারের দাম ১০ বছরে সর্বোচ্চ : জাতিসংঘ

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

এফএনএস : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। চলতি বছর খাদ্য দ্রব্যের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত ১০ বছরে সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এফএওর হিসেবে, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজ্যতেল ও খাদ্যশস্যের দাম। গত অক্টোবরেই ভোজ্যতেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, কারখানা বন্ধ হওয়া, সরবরাহে সমস্যা ও বিভিন্ন দেশে রাজনৈতিক উত্তেজনার কারণে খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে।

খাদ্য ও কৃষি সংস্থাগুলো বলেছে, এক বছর আগের তুলনায় খাদ্যশস্যের দাম ২২ শতাংশ বেড়েছে। গত ১২ মাসে গমের দাম ৪০ শতাংশ বৃদ্ধি খাদ্যশস্যের দাম বাড়ায় বড় ধরনের ভূমিকা রেখেছে। বলা হচ্ছে, প্রধান রপ্তানিকারক দেশ কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে গমের আবাদ কম হওয়াই এর দাম বাড়ার কারণ। এ ছাড়া খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেছে এফএও।


আরোও অন্যান্য খবর
Paris