সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাংলাদেশ থেকে কলকাতায় পরীমনি

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

এফএনএস : ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- সিনেমার শুটিং শেষ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর কিছুদিন ট্রমার মধ্যে থাকলেও এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। আর শুটিং শেষ করেই বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন এই নায়িকা। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন বর্তমানে। একাধিক ছবি ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, কলকাতা ২০২১। এছাড়া, তিনি শপিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমনি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী। চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা।

প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন, যা তাকে আরও বেশি করে আলোচনার বিষয় বস্তুতে পরিণত করেছে। সামনে ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’সহ আরও কয়েকটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে এই নায়িকার।


আরোও অন্যান্য খবর
Paris