১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ৭:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী,

মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ১৭ জনের সু-চিকিৎসায় ৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন