বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে বিএফইউজে’র সদস্য লিটনকে ফুলেল শুভেচ্ছা
মচমইল থেকে সংবাদদাতা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)’র নবনির্বাচিত সদস্য ও বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা বদরুল হাসান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সকালে বদরুল হাসান লিটন বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হলে তাকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি এই শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন হেলাল উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আকবর আলী,
সামসুজ্জোহা মামুন, জিল্লুর রহমান দুখু, আব্দুল মতিন। পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নব নির্বাচিত বিএফইউজে’র সদস্য ও বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা বদরুল হাসান লিটন বলেন, সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। তাই সবাইকে নিজেদের অস্থিত্ব রক্ষার স্বার্থে একযোগে কাজ করেত হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
