ছোটবনগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : তালিমূল কুরআন হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসার উদ্যোগে গত শুক্রবার রাত ১০ ঘটিকায় ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার উক্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ্মখদুম থানা কৃষক লীগের সভাপতি রনি, ১৯ (উত্তর) নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়ন ইসলাম প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
