বিএমডিএ’র প্রাতিষ্ঠানিক গণশুনানী
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার বিএমডিএ’র প্রধান কার্যালয়ের আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানী আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ,টি,এম মাহফুজুর রহমান, উপব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এছাড়া রাজশাহী রিজিয়নাধীন বিভিন্ন উপজেলা হতে আগত সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ কৃষকবৃন্দ।
প্রধান অতিথি বেগম আখতার জাহান বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। এ সরকারের সময়ে কৃষক ভাইয়েরা নায্যমুল্যে সার বীজ পাচ্ছে। ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারছে। তিনি বলেন বিএমডিএ‘র আওতাধীন এলাকায় পাতকুয়া তৈরী করা হচ্ছে। যাতে করে পাতকুয়া থেকে কৃষক ভাইয়েরা শাকসব্জী চাষ ও সেখান থেকে খাবার পানি সংগ্রহ করতে পারেন। বর্তমানে বিএমডিএ-তে কৃষকের সুবিধার্থে তাদের সমস্যা নিয়ে গবেষনা করা হচ্ছে, যাতে করে তারা লাভোবান হতে পারেন। তিনি বিএমডিএ‘র কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন কৃষক ভাইদের সাথে দুরুত্ব কমিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উক্ত প্রাতিষ্ঠানিক গণশুনানীতে গোদাগাড়ী উপজেলার কৃষক মোঃ আমিনুল ইসলাম বলেন, খাল খননের মাধ্যমে বিএমডিএ থেকে আমরা কৃষি কাজের জন্য যে পানি পাচ্ছি তা থেকে বর্তমানে আমরা ১ ফসল থেকে ৩/৪ ফসল আবাদ করতে পারছি। পবা উপজেলার বাগধানীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, বিএমডিএ থেকে আমরা কৃষি কাজের সব ধরনের সুবিধা পাই বলে আমরা অনেক উন্নতি করতে পারছি। প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৗশলী মোঃ জিন্নুরাইন খান।
