পবায় কৃষকদের মাঝে দুইটি হারভেস্টার বিতরণ
পবা প্রতিনিধি : ২০২১-২০২২ অর্থবছরে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের আওতায় ৫০ পার্সেন্ট ভর্তুকিতে দুইটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই যন্ত্র বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। কম্বাইন্ড হারভেস্টার’র সুবিধাসহ কৃষি কাজের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এসিআই মোটরস রাজশাহী সহকারি ম্যানেজার শামীম আহমেদ। উপস্থিত ছিলেন পবা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও কৃষি সম্প্রসারণ অফিসার মুতনাঈন জাওয়াদ, এসিআই মর্টরস রাজশাহী এরিয়া প্রধান রাশেদুজ্জামান, যন্ত্রগ্রহণকারি উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের রাফিকুল ইসলাম ও পারিলা ইউনিয়নের কালচিকা গ্রামের আজিজুল হক।
