১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুবলীগ নেতা শামসুল আলমের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ৭:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
যুবলীগ নেতা শামসুল আলমের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ১৭নং ওয়ার্ড নওদাপাড়া ভাড়ালিপাড়া নিবাসী ১৭নং ওয়ার্ড পূর্ব যুবলীগের সভাপতি মোঃ শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিটি মেয়র।

বাদ আসর জিয়া শিশু পার্কের সামনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন