সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কেমন আছেন নায়ক ফারুক?

Paris
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

এফএনএস : সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হতে। তার জন্য সবাই দোয়া করবেন। এর আগে প্রায় ৬ মাস আইসিইউতে ছিলেন ফারুক।

গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ নায়ক। গত ২১শে মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি।


আরোও অন্যান্য খবর
Paris