১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম কাউসার রহমান (২৩)। সে মাড়িয়া ইউনিয়নের চাম্পাকুড়ি গ্রামের মুঞ্জুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার এ্যাড. আফতাব উদ্দীন আবুলের বাসার সামনে মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

পরে স্থানীয়রা কাউসার রহমানকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম সারোয়ার কাউসার রহমানকে মৃত বলে ঘোষাণা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কাউসার রহমান ভবানীগঞ্জ বাজার থেকে বাসায় যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথা থেতলে যায়। প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় দূর্ঘটনার স্থলেই মারা যায় কাউসার রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন