আদিবাসীদের উপর হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর তানোর উপজেলার মালশিরা (চৌবাড়িয়া) গ্রামে আদিবাসী পরিবারের ঘর-বাড়ি ভাঙচুর, বসত ভিটা দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে এবং মুলহোতা ভূমিদস্যু হামিদুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়-এর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজকুমার শাও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা,
আদিবাসী যুব পরিষদের সদস্য উত্তম কুমার মাহাতো, মালশিরা গ্রামের ভুক্তভোগী দেবেন মুমু, শেফালি মুমু, সাধু বেরজন সরেন প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এবং রাজশাহী মানবাধিকার জোটের সহ-সভাপতি কল্পনা রায়, মাসাউসের নির্বাহী পরিচালক এবং জোটের সদস্য মেরিনা হাঁসদা, দৈনিক জনকন্ঠের ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর প্রমূখ।
