সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন!

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এফএনএস : সিনেমার গল্পকেও যেন হার মানায়। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী। এমন ঘটনা বিরলই বলা চলে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা কোমল। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন তিনি। তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তার স্বামী। ওই ব্যক্তির নাম পঙ্কজ শর্মা। কানপুরের বাসিন্দা পংকজ গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন।

পাঁচ মাস আগে কোমলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়েতে যে স্ত্রীর সম্মতি ছিল না, তা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারেন পংকজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পংকজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনও তিনি তার পুরোনো প্রেমিককেই ভালবাসেন।

এরপরই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন পংকজ। প্রথমে আদালতে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন ওই ব্যক্তি। শুক্রবার নিজে দাঁড়িয়ে থেকে কোমলের বিয়ে দিয়েছেন পংকজ। ওই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris