সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রোফাইল ছবি মুছে ফেললেন আরিয়ান

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এফএনএস : জেল থেকে ফিরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইল পিকচার পাল্টেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ইনস্টাগ্রামে ২৩ বছর বয়সি এই স্টার কিডের অনুসারী ১৯ লাখ। আর্থার রোড জেল থেকে ফিরে ভক্তদের জন্য তিনি যা করলেন, সেটা হলো ডিসপ্লে পিকচার মুছে দিলেন। ইনস্টাগ্রাম-বান্ধব নন আরিয়ান খান। ২০১৩ সালে এ প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পর এ পর্যন্ত মাত্র ২৪টি পোস্ট দিয়েছেন তিনি। মাদককাণ্ডে প্রায় এক মাস কারাভোগের পর গত শনিবার মান্নাতে ফেরেন আরিয়ান।

ঢোল-বাদ্য বাজিয়ে তাঁর এ ফেরা মান্নাতের বাইরে উদযাপন করেন ভক্তরা। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন পর ৩০ অক্টোবর বাড়ি ফেরেন এ স্টার কিড। মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গত ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। পরে মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আটক করে এনসিবি।


আরোও অন্যান্য খবর
Paris