দুর্গাপুরে সার ডিলারদের সাথে ইউএনওর সভা
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী ও ফরিদ হোসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমির আলী সরকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার ডিলারদের প্রতি মাসের নির্ধারিত বরাদ্দকৃত সার দ্রুত উত্তোলন করে কৃষকদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করেন।
