১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় যুব দিবস পালিত

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ৬:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় যুব দিবস পালিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় র‌্যালী, আলোচনা সভা, যুবঋণ ও সনদ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, পবা থানা অফিসার্স ইনচার্জ সিরাজুল মনির। সভা পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন এম জহুরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা যুবদের প্রশিক্ষণের মাধ্যমে সফল আত্মকর্মী হিসেবে নিজেকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে তিনজন সফল আত্মকর্মীকে ক্রেষ্ট দেওয়া হয় (হাসিবুর রহমান, আসাদুজ্জামান)। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন