সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

তালেবান প্রধান আমিরুল মুমিনীন মারা যাননি

Paris
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

এফএনএস : মারা যাওয়ার গুজবের মধ্যেই জনসমক্ষে হাজির হয়েছেন তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুন্দজাদা। ফলে তার মৃত্যু নিয়ে যে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছিল তা মিথ্যা প্রমাণিত হলো বলে গতকাল রোববার দাবি করেছেন তালেবান সূত্রগুলো। তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তিনি জনসমক্ষে বেরিয়ে এসেছিলেন। এমন ঘটনা বিরল। কারণ, তার দল ক্ষমতা দখলের পরও তিনি অন্তরালে থাকাকেই পছন্দ করেন।

চাইলে তিনি ক্ষমতায় কোনো পদে বসতে পারতেন। কিন্তু তা না করে তিনি একান্তে নিজের মতো অবস্থান নিয়ে নিরাপদে আছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আখুন্দজাদা তালেবানদের সবচেয়ে বিশ্বস্ত নেতা বা আমিরুল মুমিনীন বলে পরিচিত। সূত্র বলেছে, তিনি গত শনিবার কান্দাহারে অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম হাকিমিয়া পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালেবানের এক সিনিয়র নেতা। তিনিই রয়টার্সকে এসব তথ্য দিয়েছেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনা সদস্যদের প্রত্যাহারের পর সেপ্টেম্বরে তালেবানরা গঠন করে অন্তর্বর্তী সরকার। এ সময় রহস্যময় আখুন্দজাদা আবার আলোচনায় ফিরে আসেন। তিনি ২০১৬ সাল থেকে তালেবানদের সুপ্রিম নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই গ্রুপটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে কর্তৃত্ব রয়েছে তার। কিছু কর্মকর্তা বলেছেন, এর আগেও কয়েক বার আখুন্দজাদা বাইরে বেরিয়েছেন। তবে সেটা কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এর আগে তিনি মারা গেছেন বলে একাধিকবার গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু তালেবানরা তা প্রত্যাখ্যান করে।


আরোও অন্যান্য খবর
Paris