১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শীত আসার আগেই নগরীতে ভাপাপিঠা!

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ৭:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শীত আসার আগেই নগরীতে ভাপাপিঠা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : কথাই আছে মাছে ভাতে বাঙ্গালী। এছাড়াও বাঙ্গালীর আরো একটি পরিচয় আছে। সেটা হলো শীত মৌসুমে ঘরে ঘরে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠার আয়োজন। তবে, শহরের চেয়ে গ্রামাঞ্চলেই এই পিঠার প্রচলনটি বেশি। তবে, শীত মৌসুমে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান পিঠা বিক্রেতারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিক্রি করে। এরমধ্যে, ভাপাপিঠা ও রসপিঠার প্রচলণ শহরাঞ্চলে বিক্রি বেশি। প্রতিবছর নগরীর বিভিন্ন মোড়ে লক্ষ্য করা যায় ধুপি কিংবা ভাপাপিঠা বিক্রির আয়োজন। সেই ধারাবাহিকতায় শীতের আগমণী বার্তায় নগরীর বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে ভাপাপিঠা বিক্রির আয়োজন।

বাংলা কার্তিক মাসের আজ ১৬ তারিখ। আবহাওয়ার বেচিত্র্যতম পরিবর্তন না হলে এরইমধ্যে শীতের কাপড় গায়ে জুরানোর কথা থাকলেও শীতের আবির্ভাব এখনো লাগেনি শহরে। তবে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কিছুটা হালকা ঠান্ডা বাতাস বহমান রয়েছে নগরীতে। তবে, বাঙ্গালীর সুস্বাদু খাবার পিঠা তৈরির মতো শীত এখনো শহরে আবির্ভূত হয়নি। কিন্তু, পিঠা ব্যবসায়িরা ইতিমধ্যেই নগরীর বিভিন্ন স্থানে ভাপাপিঠা বিক্রি শুরু করেছেন। তবে, বেশ কয়েকদিন আগে থেকেই কুড়িগ্রাম থেকে আগত আব্দুর রহিম নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বিক্রি করছেন নারিকেল, খেজুরের গুড় ও চাউলের গুড়া দিয়ে তৈরি করা ভাপাপিঠা।

প্রতিটির দাম নিচ্ছেন দশ টাকা করে। নারিকেলের দাম গেলবারের চাইতে একটু বেশি বলেও জানান ধুপি বিক্রেতা রহিম। প্রতিদিন প্রায় একশ’র উপরে ধুপি পিঠা বিক্রি করেন তিনি। শীত বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠার চাহিদাও বৃদ্ধি পায় বলে জানান এই পিঠা বিক্রেতা রহিম। শীত বাড়ার পাশাপাশি তার আয়োজনও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। সাহেব বাজার ছাড়াও নগরীর শালবাগান, বহরমপুর মোড়, নওদাপাড়া, সাগড়পাড়া, কল্পনার মোড় এলাকায় বিক্রি হচ্ছে শীতের সুস্বাদু ভাপাপিঠা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন