বোয়ালিয়া থানা টাইলস দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা টাইলস দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় টাইলস ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের ব্যবসায়ীক নানা সমস্যা তুলে ধরা হয় ও তা সমাধানে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনটির সভাপতি আলহাজ্জ মো. আনসার উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন।
সংগঠনটির সহ সভাপতি মোহাম্মদ আলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক এসএম রাজিবুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোষাধক্ষ সাইফুল ইসলাম সেন্টু, দপ্তর সম্পাদক এমএ হালিম। এছাড়া সংগঠনটির সকল সদস্য সহ বন্ধু-সুরক্ষা টাইলস কোম্পানির মার্কেটিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
