সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সাতবার যৌন দৃশ্যের শট নিয়েছেন পরিচালক: কুবরা

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : ২০১১ সালে সালমান খান অভিনীত ‘রেডি’ সিনেমায় প্রথম অভিনয় করেন কুবরা সাইত। তবে ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’-এর মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ। এতে অন্তঃরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে। সম্প্রতি এই দৃশ্েযর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কুবরা। যৌন দৃশ্যে অভিনয় করা কুবরার জন্য মোটেও সহজ ছিল না। সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেনÑ‘‘বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরিচালক অনুরাগ কাশ্যপ সাতবার দৃশ্যটির শট নিয়েছেন। সপ্তমবার যখন দৃশ্যটির শট নেওয়া হচ্ছিল, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

পরিচালক আমার কাছে এসে বলেন, ‘তোমাকে ধন্যবাদ।’ ওই সময়ে বুঝতে পারি দৃশ্যটি শেষ হয়েছে।’’ যৌন দৃশ্যটির শট শেষ করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন কুবরা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘‘সাতবার যৌন দৃশ্যটির শট নিয়েছেন অনুরাগ। কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃশ্যটি দেখার চেষ্টা করছিলেন তিনি। যৌন দৃশ্যের শট শেষ হওয়ার পর ফ্লোরে পড়ে আমি শুধু কেঁদেছি। এ সময় নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছিলেন, ‘তোমার বাইরে যাওয়া উচিত।

কারণ এখনো আমার দৃশ্য বাকি আছে।’’ মুম্বাইয়ের পুলিশ কর্মকর্তা সারতাজ সিং। গ্যাংস্টার গণেশ গাইতোন্ড তাকে ফোন করে ২৫ দিনের মধ্যে শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বলেন। এর পরবর্তী ২৫ দিনের ঘটনা প্রবাহের বিস্তারিত এতে দেখানো হয়েছে। পুলিশ কর্মকর্তা সারতাজ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।


আরোও অন্যান্য খবর
Paris