১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আয়েন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ৮:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আয়েন
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় ছুটে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। এসময় এমপি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন