১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএসএম আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সার্বিক দিক নির্দেশনা জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা। উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সোহাগ, মেডিকেল অফিসার শ্রী অশোক কুমার ও ডা. সেখ মো. রুহুল আমিন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান উদ্বোধনী শেষে মাড়িয়া ইউনিয়নের কোভিড-১৯ গনটিকা’র ২য় রাউন্ড(ডোজ) পরিদর্শন করেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন