দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপার্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী হাফিজুর রহমান (২৫)। এঘটনায় চালক রমজান আলীকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমানের বাড়ি উপজেলার পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাছের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী।
স্থানীয় কাউন্সিলর ছাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় হাফিজুর রহমান উপজেলার আলীপুর বাজারে পান বিক্রি করে তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কাশিপুর নামক স্থানে দুর্গাপুর থেকে যাওয়া মুরগির খাদ্য ফিড বোঝাই একটি ভুটভুটি গাড়ির মুঘমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজুর।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিড বোঝাই ভুটভুটি গাড়ি ও নিহতের ব্যবহৃত দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, এ ঘটনায় ভুটভুটি গাড়ি চালক রমজান আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুিিত চলছে।
