১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবা দলিল লেখক সমিতি সভাপতি আয়নাল সম্পাদক তারেক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবা দলিল লেখক সমিতি সভাপতি আয়নাল সম্পাদক তারেক
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এস এম আয়নাল ও সাধারণ সম্পাদক পদে লুৎফার রহমান তারেক নির্বাচিত হয়েছেন। এবারে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এসএম আয়নাল হক ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আগেই নির্বাচিত হয়। গতকাল শনিবার দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। এই নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদিকুজ্জামান কাজল নিকটতম প্রতিযোগি ছিলেন আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন নিকটতম প্রতিযোগি ছিলেন আসাদুজ্জামান সবুজ,

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শরিফুল ইসলাম, নিকটতম প্রতিযোগি ছিলেন শাহিনুর রহমান শাহিন, আইন বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আনারুল ইসলাম আবু নিকটতম প্রতিযোগি ছিলেন মেহেদী হাসান, সদস্য পদে বিজয়ী হয়েছেন আবু জাফর, এজার আলী, মাজদার রহমান ও শাহিন আলম। নির্বাচনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার কাউছার আলী, সহকারী নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. আল মামুন ও মো. শামসুদ্দিন। তারা জানান, সকলের সহযোগীতায় এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন