সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

যে পাঁচটি কাজ করতে পারবে না আরিয়ান

Paris
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

এফএনএস : মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক-মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেয়নি বম্বে হাই কোর্ট। শুক্রবার তা দেওয়ার কথা আদালতের। তা পাওয়ার পরই জেল থেকে মুম্বাইয়ে নিজের বাসা মান্নাতের উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান।

কিন্তু জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ তিনি করতে পারবেন না। দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ পুত্রকে।
বিদেশ ভ্রমণ: মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবি-র নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবি-র। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক-মামলার তদন্তকারী সংস্থা। এছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দÐবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।


আরোও অন্যান্য খবর
Paris