সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ছেলেবেলায় অমিতাভ যা হতে চেয়েছিলেন

Paris
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

এফএনএস : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তাকে বলা হয় হিন্দি সিনেমার ‘শাহেনশাহ’। তবে অভিনয় নয়, অন্য পেশা বেছে নিতে চেয়েছিলেন তিনি। সিনেমার পাশাপাশি ছোট পর্দায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের সঞ্চালনা করেন অমিতাভ। জনপ্রিয় এই গেম শোয়ে তিনি জানান, ছোট বেলায় পাইলট হতে চেয়েছিলেন বলিউডের ‘বিগ বি’খ্যাত এই তারকা। অমিতাভ বচ্চন বলেন, ‘যখন ছোট ছিলাম পাইলট হতে চাইতাম এবং এয়ার ফোর্সে ভর্তির চিন্তা করেছিলাম।

কিন্তু আমি বিমান চালাবো এটি আমার মা খুব ভয় পেতেন। আমারও একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা হতো, মনে হতো এত বড় পা নিয়ে আমি বিমানে কীভাবে ঢুকবো?’ শেষ পর্যন্ত পাইলট হওয়ার চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেন অমিতাভ। বর্তমানে হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সফল অভিনেতাদের একজন তিনি। প্রায় পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসার পাশাপাশি অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চেহরে’।

পাশাপাশি বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ছাড়াও অজয় দেবগনের ‘মে ডে’, নাগরাজ মঞ্জুলে পরিচালিত ‘ঝুন্ড’, প্রভাসের সঙ্গে নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় অমিতাভ অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।


আরোও অন্যান্য খবর
Paris