মহানগরীতে আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রেস বিজ্ঞপ্তি : আগামীকাল শনিবার রাজশাহী নগরীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, নেসকো লিঃ, রাজশাহী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কাটাখালী ১৩২/৩৩ কেভি গ্রীড সাব-স্টেশনে পিজিসিবির জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩০/১০/২০২ ইং (শনিবার) সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত অত্র সার্কেলের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ-১/২/৩/৪/৫/কাশিয়াডাঙ্গা/বিমানবন্দর/তানোর এর আওতাধীন সকল এলাকায় (তালাইমারি, রুয়েট, বিশ্ববিদ্যালয়, কাজলা,
বালিয়াপুকুর, হড়গ্রাম, কোর্ট, রাজপাড়া, বহরমপুর, লক্ষীপুর, উপশহর, বিসিক, তেরখাদিয়া, শিরোইল, পদ্মা আবাসিক, টেক্সটাইল, ক্যান্টনমেন্ট, নওহাটা, পবা, বাগবানী, টাউন, নিউমার্কেট, সাহেব বাজার, আরডিএ মার্কেট, কাদিরগঞ্জ, মেডিকেল, কাটাখালী, মাসকাটাদিঘী, বেলপুর, কাপাশিয়া, মেহেরচন্ডী, বুদপাড়া, শ্যামপুর, তানোর ইত্যাদি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।
