চারঘাটে ট্রেন ও ভুটভুটি সংঘর্ষ
এফএনএস : রাজশাহীর চারঘাটের একটি রেলক্রসিং-এ ভুটভুটির সাথে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনায় ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনের ত্রুটি মেরামাতের পর ট্রেনটি ছেড়ে যায়। সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ মিনিট ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। তবে কেউ হতাহত হয়নি।
সরদহ রেল ষ্টেশনের ইনচার্জ ইকবাল কবির জানান, বৃহস্পিতিবার বিকেল ৪টার দিকে সরদহ স্টেশন থেকে কিছুটা পূর্বে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের উপরে উঠে বিকল হয়ে যায়। এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে রেললাইনের উপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যায়। এ অবস্থায় সংঘর্ষে ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্থ হয়। ট্রেন চলাচল ৪০ মিনিট বন্ধ থাকার পরে এখন স্বাভাবিক রয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
