বাগমারায় মাদক মামলায় ৪ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কোন্দা গ্রামের সামাদ মোল্লার ছেলে শাহাদত হোসেন (২৫), ধামিন কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৯), বাজেকোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বেলাল সরদার (২৫) এবং কোন্দা নাড়ুপাড়া গ্রামের মানিকুল্লাহর ছেলে মারুফ হোসেন (৪০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ভাবে ৪টি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
