বাগমারার মচমইল প্রাইমারি স্কুলে বেইজ ঢালাইয়ের উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বেইজ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি। গতকাল বুধবার সকাল ১০ টায় চারতলা ভিত্তি বিশিষ্ট স্কুল ভবনটির বেইজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। বিদ্যালয়টির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। সেই সাথে দূর হবে শ্রেণী কক্ষের সমস্যা।
এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহী অঞ্চলের সহকারী প্রকৌশলী সুহায়েব মিয়া, উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী রুস্তম সরদার, কার্যসহকারী বলরাম বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, বিদ্যালয়ের সভাপতি আফজাল হোসেন, শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের প্রভাষক শাহিনুল হক, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ প্রমুখ।
