১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুলিশ একাডেমীতে অবমুক্ত হলো ২৫টি কালিম ও সরালি পাখি

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ৬:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুলিশ একাডেমীতে অবমুক্ত হলো ২৫টি কালিম ও সরালি পাখি
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার লেকে কালিম ও সরালি প্রজাতির ২৫টি পাখি মুক্ত অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার (২৭ অক্টোবর) বিকালে একাডেমীর প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক এসব পাখি অবমুক্ত করেন। এর আগে গত ২৩ অক্টোবর (শনিবার) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুই শিকারির বাড়ি থেকে কালিম, জল ময়ূর এবং সরালি প্রজাতির ২০১টি পাখি উদ্ধার করা হয়েছিল। আশপাশের মাঠ, বিল থেকে এসব পাখি ধরে ওই ব্যবসায়ীরা ফেসবুকে প্রচার চালিয়ে বিক্রি করতেন।

খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব পাখি উদ্ধার করে। দুই পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। উদ্ধার করা পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য সরবরাহ ও পরিচর্যা করা হয়। এরপর বুধবার বিকালে ২৫টি পাখি বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার লেকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়। অন্যান্য পাখি নাটোরের চলন বিল ও পবার বিল ভেলায় অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, লাইফ ফটোগ্রাফার ও একাডেমীর পুলিশ সুপার কারিকুলাম আনসার উদ্দিন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, ওয়ার্ল্ড লাইফ ইনস্পেক্টর জাহাঙ্গীর কমির এবং রাজশাহী বার্ড ক্লাবের প্রেসিডেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাইমুল হাসান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন